ঢাকারবিবার , ২১ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নগরকান্দায় ধুমপানে উৎসাহিত করতে কনসার্ট

admin
মে ২১, ২০১৭ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

নগরকান্দা (ফরিদপুর)প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা ধুমপানে উৎসাহিত করতে কনসার্টের আয়োজন করে আকিজ করপোরেশন লিমিটেড ও ঢাকা টোব্যাকো ইন্ডাঃ। ধুমপানে কোন রকম প্রচার, উদ্ভুদ্ধকরণ সম্পুর্ন ভাবে নিষিদ্ধ থাকলেও গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ধুমপায়ীদের নিয়ে এ কনসার্টের আয়োজন করেন আকিজ করপোরেশন লিমিটেড ও ঢাকা টোব্যাকো ইন্ডাঃ। আকিজ টোব্যাকোর নতুন ব্রান্ড শেখ সিগারেট বাজারজাত কল্পে ধুমপায়ীদের সিগারেট ধরিয়ে দিয়ে অধিক ধুমপানে উৎসাহিত করেছে। এতে উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও এলাকার সাধারন মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন সরকারী মিলনায়তন ভাড়া করে এ ধরনের অনুষ্ঠান হয় কিভাবে। এ কনসার্টের সংগীত পরিবেশন করেন, ফরিদপুরের রেইন কপস্রে শিল্পীরা।
ঢাকা টোব্যাকোর টি এম সোহেল তানভীর বলেন, আমরা প্রতিটি উপজেলায় এ ধরনের প্রোগ্রাম করে এসেছি তাই এ উপজেলায়ও করছি। তা ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়েছি।
স্থানীয় গনমাধ্যমের কর্মীরা উপস্থিত হলে তাদেরকে ছবি তুলতে বাধা দেওয়া হয় এবং তড়িঘড়ি করে অনুষ্ঠান সমাপ্ত করে। পরে বিকাল ২ টায় আবারোও শুরু করে এ কনসার্ট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে না থাকায় সিএ টু কামাল হোসেন বলেন ইউএনও স্যারের মৌখিক অনুমতিতে আমি এ মিলনায়তন ভাড়া দিয়েছি।
উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান বলেন, এ ধরনের কাজ ঠিক না। বিষয়টি ইউএনওর সাথে আলাপ করে বন্ধের ব্যবস্থা করছি।

স/এষ্