ঢাকামঙ্গলবার , ৩১ জানুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে শ্যালকের হাতে ভগ্নিপতি খুন

চমক নিউজ, বেনাপোল অফিস
জানুয়ারি ৩১, ২০২৩ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে শ্যালকের হাতে ভগ্নিপতি খুন

ময়মনসিংহ ব্যুরো প্রধান শেখ বিপ্লব- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের আৎকাপাড়া গ্রামে মঙ্গলবার সকালে শ্যালকের হাতে ভগ্নিপতি খুন হয়েছেন। নিহত ভগ্নিপতি পার্শ্ববর্তী উপজেলার বিশকা ইউনিয়নের হাসুয়াকান্দা গ্রামের মৃত সামির উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার (৬০)। তিনি শশুর বাড়িতে ঘর জামাই থাকতেন। শ্যালক আলামিন (৩৫) মৃত আব্দুল রশিদের ছেলে। পেশায় সে একজন দর্জি।

নিহতের স্ত্রী ফিরুজা আক্তার জানান- তার স্বামী সাত্তার সকালে ঘরের বারান্দায় বসে ভাত খাচ্ছিলেন। এসময় হঠাৎ তার ছোট ভাই আলামিন একটি কিরিচ নিয়ে এসে পেঠে ডুকিয়ে দেয়। তারপর উপর্যুপরি ঘা দিতে থাকে। তিনি চিৎকার করে লোকজন ডাকাডাকি শুরু করলে আলামিন পালিয়ে যায়।

প্রতিবেশিদের সাথে কথা বলে জানা যায়, সাত্তার বিয়ের পর থেকেই এখানে ঘর জামাই থাকেন। তিনি ২ ছেলে ও ৩ মেয়ের জনক। ছেলে মেয়েদের বিয়ে দিয়েছেন। ৫-৬ বছর পূর্বে আলামিন মানসিক ভারসাম্য হারিয়ে ফেললে ভগ্নিপতি সাত্তার চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করে তোলেন। ইদানিং আলামিন তার ভগ্নিপতির সাথে ঝগড়া করতেন এখন থেকে চলে যাওয়ার জন্য। বিষয়টি নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব ছিল।

নিহত সাত্তারের ভাই সুরুজ আলী বলেন- ১৪-১৫ দিন পূর্বে সাত্তার তার শ্যালক আলামিনের সাথে ঝগড়া করে তাদের বাড়িতে (হাসুয়াকান্দা) ফিরে যান। সেখানে থাকার জন্য একটি ঘর নির্মাণের কাজ শুরু করেন। ৫ দিন পর সাত্তারের স্ত্রী ফিরুজা, দুই ছেলে রোবেল ও জুয়েল গিয়ে ফিরিয়ে নিয়ে আসেন। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ভাইকে সেদিন ফিরিয়ে না আনলে আজ তার মরতে হতো না।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন- পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে পোস্ট মর্ডামের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স/বি