ঢাকাশনিবার , ২০ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নবাবগঞ্জে ব্রি ধানের বাম্পার ফলন

admin
মে ২০, ২০১৭ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মো. সাদের হোসেন বুলু নবাবগঞ্জ থেকে
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চলমান বোরো মৌমুমে ব্রি ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলায় ১৪ টি ইউনিয়নের ৪২ টি কৃষি ব্লকে এবার ব্রি ধানের চাষ করেন স্থানীয় কৃষকরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের সুত্রে জানা যায়, এবার এসএল ৮, ব্রিধান ২৮, ব্রিধান ২৯, ব্রিধান ৫০, ব্রিধান ৫৮, ব্রিধান ৫৯, ব্রিধান ৬২, ব্রিধান ৬৪, বিনা ৮ জাতের ধান চাষ করা হয়েছে।
নবাবগঞ্জে উপজেলায় ১১ হাজার ২২৫ হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১১১৯৭ হেক্টর। ধানের বাম্পার ফলন হওয়ায় উৎপাদন হয়েছে ১১২২০ হেক্টর। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪০হেক্টর বেশি। সব চেয়ে ভাল ফলন হয়েছে ব্রি ২৯ ধানের।
উপজেলার কৈলাইল ইউনিয়নের ধান চাষী বাদল জানান, আমি ব্রি ধান ২৯ রোপন করে বিঘা প্রতি ১৯ মণ করে ধান পেয়েছি।
বাহ্রা কান্দামাত্রা গ্রামের সফল কৃষাণী মায়া রাণী বলেন, বিঘা প্রতি এবার ১৮ থেকে ২০ মণ ধান পাচ্ছেন।
নবাবগঞ্জে ধানের বাম্পার ফলন সম্পর্কে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল আমিন জানান, উপজেলা ৪২ টি কৃষি ব্লকে ৩৭ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা গণ কৃষকদের কীটনাশক ব্যবহার, পোকামাকড় ব্যবস্থপনা উপর প্রশিক্ষন প্রদান করছেন। যার ফলে আগে চেয়ে ফলন বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে কৃষক ও কৃষির উন্নয়নে কাজ করছে। সার বীজের সংকট নেই দেশে।
ক্যাপঃ নবাবগঞ্জের ভাওয়ালিয়া এলাকার কৃষকরা ব্রি ২৯ ধান কাটছেন।

স/এষ্