ঢাকাসোমবার , ১৬ জানুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

রাজশাহীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার ২

admin
জানুয়ারি ১৬, ২০২৩ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার ২

মঈন উদ্দিনঃ রাজশাহীতে র‌্যাবের পৃথক দুটি অভিযানে হেরোইন-সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে নগরীরর বোয়ালিয়া থানার ভদ্রার মোড় অতিথি হোটেলের সামনে থেকে ওবাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন জব্দ করে র‌্যাব। ওবাইদুর (৩৮) মোহনপুর থানাধীন ধুরইল বাজার এলাকার মোঃ আজিজের ছেলে। বর্তমানে কাশিয়াডাংগা নগর পাড়া এলাকায় বসবাস তার।

র‌্যাব-৫ সদর কোম্পানীর মেজর নাজমুল ‍সাকিব বিষয়টি নিশ্চিৎ করেছেন। তিনি জানান, ভদ্রার মোড় থেকে ১০০ গ্রাম হেরোইন-সহ ওবাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হেরোইনের সিজার মুল্য ১০ লাখ টাকা্।

এছাড়া অপর একটি অভিযানে গোদাগাড়ী থানাধীন উতপুর গ্রাম থেকে মোঃ আল মামুনকে (২৪) গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ১১,৯০০ টাকা এবং মাদক বহন কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত হেরোইনের সিজার মুল্য ২০ লাখ টাকা। এঘটনায় গোদাগাড়ী ও বোয়ালিয়া মডেল তানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।

স/অ