ঢাকাবুধবার , ১১ জানুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

রাজশাহীতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন বাইক আরোহী নিহত

admin
জানুয়ারি ১১, ২০২৩ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

রাজশাহীতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন বাইক আরোহী নিহত

মঈন উদ্দিন : রাজশাহীতে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে তিন বাইক আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে রাজশাহীর লিলি হলের মোড়-দারুসা সড়কে পবা উপজেলার ডাঙ্গেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাটি রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কর্ণহার থানার অধীনে।

নিহত তিনজন হলেন- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার আবু সাঈদের ছেলে শাহিন আলী (৪০), একই এলাকার মো. বাবলুর ছেলে সোহাগ আলী (২৮) এবং কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাকিব আলী (২৬)।

কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈসমাইল হোসেন জানান, বিকালে রাজশাহী শহরের দিকে ঢুকছিলেন মোটরসাইকেল আরোহী তিনজন। আর শহর থেকে আসছিল একটি রড বোঝাই ট্রাক। ডাঙ্গেরহাট স্কুলের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলেই শাহিন ও সোহাগ মারা যান। গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ওসি জানান, দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। আর নিহত তিনজনের লাশ রামেকের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স/এষ্