ঢাকামঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে কম্বল বিতরণ 

abu naser
জানুয়ারি ১০, ২০২৩ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে কম্বল বিতরণ

ফরিদপুর ব্যুরো: বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে  অসহায় ও দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয়। আজ বিকেল চারটায় শহরের রূকসুভবনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।


এর উদ্বোধন করেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান । স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ।

সভায় বক্তারা বলেন, জননেতা  আব্দুর রহমানের পক্ষ থেকে  অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করা হচ্ছে । তারা আব্দুর রহমানের দীর্ঘ জীবনের দীর্ঘায়ু কামনা করেন।

এতে প্রায় এক হাজার লোকের মধ্যে উক্ত কম্বল বিতরণ করা হয়। এ সময় ফরিদপুর জেলা ছাত্রলীগ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স/এষ্