পেট্রোলের দোকানে আগুন, নেভানোর পরে হাজির ফায়ার সার্ভিস!
বরিশাল ব্যুরো ॥ বরিশালে পেট্রোলের দোকান এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ জানুয়ারী) দুপুরে সদর উপজেলার সাহেবের হাট বাজারে এমদাত আলী খানের পেট্রোলের দোকান এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীরা প্রায় দেড় ঘন্টা প্রচেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রনে আনেত সক্ষম হয়। এতে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষং-ক্ষতি হয়েছে। তবে কি কারনে আগ্নিকান্ডের সূত্রপাত তা এখনও জানা যায়নি।
অন্যদিকে আগুন লাগার সাথে সাথেই স্থানীয়রা ফায়ার সার্ভিসকে ফোন দিলেও সঠিক সময়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছাতে পারেনি বলে অভিযোগ করেছেন তারা। আগুন নিভে যাওয়ার পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছালে পরতে হয় স্থানীয়দের তোপের মুখে।
স/এষ্

