সাত কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
বরিশাল ব্যুরো ॥ বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানা এলাকায় অভিযান চালিয়ে সাত কেজি গাঁজা নিয়ে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে কাজীরহাট থানার গাবতলী বাজার সংলগ্ন ব্রিজের ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কাজীরহাট থানার ওসি মো. জুবায়ের হোসেন বলেন, গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা জেলার দাউদকান্দি ভাগলপুর গ্রামের সুলতানা সিকদারের ছেলে পারভেজ সিকদার (২২), তার স্ত্রী লাকী বেগম (২০) ও আগৈলঝাড়া উপজেলার মৃত জামাল সরদারের ছেলে শাহেদ সরদার (২৫)।
স / র

