ঢাকাবৃহস্পতিবার , ৫ জানুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বরিশালে কারাগারে সরকারি কর্মচারী

বার্তা বিভাগ
জানুয়ারি ৫, ২০২৩ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

বরিশালে কারাগারে সরকারি কর্মচারী

বরিশাল ব্যুরো ॥জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সচিব মাহতাব হোসেনকে পিটিয়ে গুরুত্বর আহত করার ঘটনায় দায়েরকৃত মামলায় আগৈলঝাড়া উপজেলা ভূমি অফিসের সাময়িক বরখাস্তকৃত পিয়ন রাসেল রাঢ়ীকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

রাসেল রাঢ়ী গৌরনদীর বেজহার গ্রামের মৃত আনোয়ার রাঢ়ীর ছেলে ও মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের বহিস্কৃত সভাপতি। বৃহস্পতিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে মামলার বাদী সাবেক ইউপি সচিব মাহতাব হোসেন জানান, এলাকায় প্রভাব বিস্তারের জন্য গত বছরের ৮ জুলাই বিকেলে হাপানিয়া এলাকায় বসে তাকে পিটিয়ে গুরুত্বর আহত করে রাসেল ও তার সহযোগিরা।

এ ঘটনায় তিনি বাদি হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় রাসেল অন্তবর্তীকালীণ জামিনে ছিলো। পরবর্তীতে বুধবার শেষকার্যদিবসে বরিশাল আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করলে আদালতের বিচারক আসামি রাসেলের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

স \ র