ঢাকাসোমবার , ২৬ ডিসেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরের সালথায় বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক গ্রেফতার

abu naser
ডিসেম্বর ২৬, ২০২২ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের সালথায় বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক গ্রেফতার

 

আবু নাসের হুসাইন, ফরিদপুর ব্যুরো: ফরিদপুরের সালথা উপজেলায় ৬’শ ৪৮পিচ ইয়াবাসহ মিরাজ শেখ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপরে ফরিদপুরের আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে রবিবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার কাজীর বল্লভদী থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থেকে ৬৪৮ পিচ ইয়াবাসহ জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) ভাস্কর কুন্ডু বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং: ১৮।