ঢাকারবিবার , ২৫ ডিসেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশনের আংশিক কমিটি অনুমোদন

abu naser
ডিসেম্বর ২৫, ২০২২ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশনের আংশিক কমিটি অনুমোদন

 

 

ফরিদপুর প্রতিনিধি: আগামী এক বছরের জন্য বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন বাংলাদেশের ফরিদপুর জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
.
ফরিদপুর জেলা কমিটির সভাপতি হিসেবে নাজমুল হাসান সুমন, সাধারণ সম্পাদক মোঃ চয়ন মোল্যা, সহ-সভাপতি এস এম নাহিদ হাসান গফ্ফার ও সাংগঠণিক সম্পাদক মোঃ কাইয়ুম হোসাইন এর নাম ঘোষণা করা হয়।
.
রবিবার(২৫ ডিসেম্বর) কেন্দ্রীয় কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ শহীদুল ইসলাম শান্ত ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ খান মিলনের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ আংশিক কমিটি ঘোষণা করা হয়। পত্রে আরো জানানো হয় ফরিদপুর জেলা শাখার সাবেক সভাপতি গোলাম রাসেল রাতুল ও সাবেক সাধারণ সম্পাদক মহাসিন মোল্লা প্রত্যায়কে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।

ফরিদপুর জেলা শাখার কমিটি ঘোষনা করায় মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন বাংলাদেশের ফরিদপুর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

এছাড়াও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম শান্ত ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ খান মিলন এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নবনির্বাচিতরা।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, যে বিশ্বাস করে আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা আশা করি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব গুলো যথাযথভাবে পালন করবো। এবং সংগঠনকে আরও গতিশীল ও সমৃদ্ধিশালী করতে সকলে সহযোগীতা কামনা করি। সকলের দোয়া ও ভালোবাসায় ফরিদপুরের সংগঠনের ত্বরান্বিত করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।