ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান আওয়ামী লীগের ৫ হাজার নেতাকর্মী নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন।
শুক্রবার সকালে কালীগঞ্জ উপজেলা শহর থেকে ১’শ বাস নিয়ে শোভাযাত্রা সহকারে তিনি রওনা হয়। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় গিয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাজার জিয়ারত এবং তার সমাধীতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন তারা।
সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান জানান, আসন্ন সংসদ নির্বাচনে তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের উজ্জীবিত করে দলীয় কর্মকান্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে তিনি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। এরই অংশ হিসেবে তিনি কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভার আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন। তার সফর সঙ্গী হিসেবে কালীগঞ্জ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স/এষ্

