ঢাকাশুক্রবার , ১৬ ডিসেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

তেতুলিয়া আঃ মান্নান মোল্যার বাড়িতে ইসলামী জলসা অনুষ্ঠিত

abu naser
ডিসেম্বর ১৬, ২০২২ ১২:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

  • তেতুলিয়া আঃ মান্নান মোল্যার বাড়িতে ইসলামী জলসা অনুষ্ঠিত

 

 

সালথা প্রতিনিধি: বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (রঃ) হুজুর কেবলাজান সাহেবের নির্দেশে কয়েক যুগ ধরে ফরিদপুর জেলার কানাইপুরের তেতুলিয়া গ্রামে মরহুম আঃ মান্নান মোল্যার বাড়িতে ইসলামী জলসা অনুষ্ঠিত হয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মেজ ভাইজান মুজাদ্দেদী সাহেবের নির্দেশে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) তেতুলিয়ায় আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়।

জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়ার সভাপতিত্বে বাদ আছর থেকে গভীর রাত পর্যন্ত জিকির-আজগর, ওয়াজ-নসিহত, মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

আজিমুশ্বান ইসলামী জলসায় বয়ান করেন, জাকের পার্টি যুব ওলামাফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মাওলানা রজব আলী মাসুম, জাকের পার্টি যুব ওলামাফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী হায়দার যশোরী। এছাড়াও মাওলানা মুফতী ফারুকী, মাওলানা মোঃ আমান উল্লাহ আমান, মাওলানা এনায়েত হোসেন সহ স্থানীয় ওলামায়ে কেরামগণ বয়ান করেন।

এসময় জাকের পার্টির জেলা-উপজেলার সকল নেতাকর্মী ও হাজার হাজার জাকেরান, আশেকান এবং ধর্মপ্রান মুমিন মুসলমান উপস্থিত ছিলেন।

ওয়াজ নসিহত ও মিলাদ মাহফিল শেষে দেশবাসীর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।