ঢাকাবৃহস্পতিবার , ১৫ ডিসেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যুবলীগ নেতা বেলায়েত হোসেনের রুহের মাগফেরাত কামনায় ভাওয়াল বাজারে দোয়া-মাহফিল

abu naser
ডিসেম্বর ১৫, ২০২২ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

যুবলীগ নেতা বেলায়েত হোসেনের রুহের মাগফেরাত কামনায় ভাওয়াল বাজারে দোয়া-মাহফিল

 

সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মরহুম মোঃ বেলায়েত হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় উপজেলার ভাওয়াল বাজারে মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

ভাওয়াল বাজার কমিটির আয়োজনে বৃহস্পতিবার (১৫নভেম্বর) রাত ১০ টায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ভাওয়াল বাজার কমিটির সভাপতি আঃ কুদ্দুছ মিয়া (বাচ্চু মিয়া), সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সহ বাজারের ব্যবসায়ী ও বাজার জামে মসজিদের মুসল্লিগণ।

বেলায়েত হোসেন এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ডাঃ এস্কেন্দার আলী।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর রবিবার রাত সাড়ে ৯ টার দিকে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যুবলীগ নেতা বেলায়েত হোসেন।