ধামরাই (ঢাকা) থেকে মো. মাসুদ সরদার
ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের পশ্চিম গরুগ্রামের শরিফুল ইসলাম (৪০) ও একই ইউনিয়নের গাঁওতারা গ্রামের সফরা বেগম (৪৫) নামের এক জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে লাশ দুইটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান ধামরাই থানার অফিসার ইনচার্জ মো. রিজাউল হক। তবে পৃথক দুইটি ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানান, যাদবপুর ইউনিয়নের পশ্চিম গরুগ্রামের সাবাস খাঁনের ছেলে সৌদি প্রবাসী শরিফুল ইসলামকে নিজ ঘরের ভিতর থেকে ফ্যানের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। একই ইউনিয়নের গাঁওতারা গ্রামের আবু বক্করের স্ত্রী সফরা বেগমকে বাড়ীর পাশে লেবু বাগানের ভিতরে তার মৃত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।
এব্যপারে যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু জানান, গরুগ্রাম ও গাঁওতারা থেকে আমাকে ফোন দিয়ে লাশ দুইটির বিষয়ে অবহিত করলে আমি সাথে সাথে থানায় জানাই। ধামরাই থানার উপ-পরিদর্শক মো. সজিব হোসেন বলেন লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাছে না।
স/এষ্

