গৌরীপুরে মটরসাইকেল চোরসহ গ্রেফতার-৫
ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান শেখ বিপ্লব- গৌরীপুর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এক মটরসাইকেল চোরসহ ওয়ারেন্ট ভূক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন-রঘুনাথপুর গ্রামের আল আমিনের ছেলে মোঃ রিয়াদ (২৭), বৈখরহাটি গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে রিয়াজ (১৮), মোঃ রোকন মিয়ার ছেলে মোঃ আনেয়ার হোসেন (২৪), নন্দী গ্রামের তারা মিয়ার ছেলে মিজান, মোঃ আব্দুল সাত্তারের ছেলে মোঃ একরামুল হক, ভাংনামারী ইউনিয়নের গজারিয়া পাড়ার হাসেম উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেনকে আটক করে। আটককৃতদের ১৪ ডিসেম্বর ময়মনসিংহ আদালতে প্রেরন করে।
স/বি

