নবাবগঞ্জ,দোহার প্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জে এস.এসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১১৭ জন কৃতি শিক্ষার্থী ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমানকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে ঠিক সেই মুহুর্তে একটি চক্র রাজনৈতিক দাঙ্গা সৃষ্টির পায়তারা করেছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা ছাত্রলীগ ও দোহার নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিমন্ত্রী মির্জা আজম আরো বলেন, সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অবদান রাখছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিষণ ২০২১ বাস্তবায়নে একটি শিক্ষিত জাতি গঠনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আজকের মেধাবীরাই হবে দেশ জাতির ভবিষ্যত। তাই জীবনের লক্ষ্য নির্ধারণে এখন থেকেই টার্গেট নিতে হবে। তাহলেই তোমাদের ভবিষ্যত জীবন উজ্জল ও আলোকিত হবে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ঢাকা জেলা পরিষদ সদস্য এস.এম সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংরক্ষিত মহিলা এমপি সাবিনা আক্তার তুহিন , আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহসভাপতি নির্মল রঞ্জন গুহ, আ’লীগের ঢাকা জেলা সহসভাপতি কাজী শওকত শাহীন, সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, জামাল উদ্দিন আহাম্মেদ, মো. জালাল উদ্দিন, মোয়াজ্জেম হোসেন, ওয়াহিদুজ্জামান রনি, উপজেলা ভাইস চেয়ারম্যান মরিয়ম মোস্তফা সিমু, আলহাজ্ব মো. ইব্রাহীম খলিল, দেওয়ান তুহিনুর রহমান তুহিন, স্মৃতি কণা বিশ্বাস, লাবণ্য ভূইয়া, মোশারফ হোসেন জুয়েল,জাহিদ হায়দার উজ্জল, আমির হোসেন কুটি, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমরান হোসেন, ঢাকা জেলা সভাপতি ইকরামুল নবী ইমু, আসাদুজ্জামান রনি প্রমুখ।
ছবি ক্যাপ- নবাবগঞ্জে কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করছেন প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি ও ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ অতিথিবৃন্দ।
স/এষ্

