ঢাকাবৃহস্পতিবার , ১৮ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বাঘারপাড়ার নারিকেলবাড়িয়ায় সেতু উদ্বোধন

admin
মে ১৮, ২০১৭ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

চিত্রা পাড়ের মানুষের দীর্ঘ দিনের প্রত্যাশা পুরণ

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : বাঘারপাড়ার নারিকেলবাড়িয়ায় গতকাল সন্ধ্যায় চিত্রা নদীর উপর নির্মিত সেতুর উদ্বোধন হয়েছে। যশোর ৪ আসনের এমপি রণজিৎ কুমার রায় এর উদ্বোধন করেন। সেতুটি নির্মিত হওয়ায় বাঘারপাড়া ও মাগুরার শালিখা উপজেলার কয়েক গ্রামের মানুষের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হয়েছে। নদী সংলগ্ন গ্রাম শালিখার কাদিরপাড়া। এ গ্রামের বাসিন্দা কামরুল ইসলাম (৪৫) জানান, নারিকেলবাড়িয়া হাট ও বাজার বহু পুরাতন আমলের। এ হাটেই বেচা বিক্রি করে শালিখার অন্তত ১০ গ্রামের মানুষ। নারিকেলবাড়িয়া হাট বাদে এলাকার অন্যতম হাট হচ্ছে সীমাখালি। যা ৬ কিলোমিটার দুরে। ধান, পাটসহ সবজি বিক্রির নিকটবর্তি একমাত্র হাটই নারিকেলবাড়িয়া। এ হাটে খেয়া নৌকার মাধ্যমে পারাপার কষ্ট হলেও নােিকররবাড়িয়া হাট ও বাজার তাদের প্রিয় হয়ে উঠেছে। সেতু নির্মান হওয়ায় এ এলাকার মানুষের র্দীঘ দিনের কষ্ট লাঘব হয়েছে।
সেতু উদ্বোধন উপলক্ষে গতকাল বিকাল থেকে নদীর দুই পাড়ের কয়েক হাজার মানুষ ভীড় জমায় উদ্বোধনস্থলে। উপস্থিত কয়েক হাজার মানুষের করতালির মধ্যদিয়ে রণজিৎ কুমার রায় এমপি সেতুর নাম ফলক উম্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সরকারের চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনার উন্নয়নের অগ্রগতি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার হাতকে শক্তিশালী করতে তৃণমূলের আওয়ামীলীগ ঐক্যবদ্ধ হতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের আবুল সরদার, সিনিয়র সহকারি প্রকৌশলী জাহিদ হোসেন, বাঘারপাড়া উপজেলা প্রকৌশলী আকতারুজ্জামান, বাঘারপাড়া পৌর মেয়র কামরুজ্জামান প্রমুখ।

স/এষ্