ঢাকাবৃহস্পতিবার , ১৮ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বদলগাছীতে রাস্তার কাজে ব্যবহৃত হচ্ছে চেয়ারম্যান বাড়ির পরিত্যক্ত খোয়া

admin
মে ১৮, ২০১৭ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

খালিদ হোসেন মিলু বদলগাছী (নওগাঁ প্রতিনিধি): নওগাঁ বদলগাছী উপজেলার গোবর চাঁপাহাট কাজীর মোড়ের ব্রীজ হতে বাজারের চার মাথা পর্যন্ত সিসি ঢালাই রাস্তার কাজে মথুরাপুর ইউপি চেয়ারম্যান তার নিজ বাড়িতে থাকা পরিত্যক্ত মাটি মিশ্রিত ডাস্ট ও নি¤œ মানের ইটের খোয়া ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে। এর ফলে কাজের গুনগত মান নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে। তথ্য সংগ্রহকালে জানা যায় চলতি অর্থ বছরের হাট উন্নয়ন তহবিল থেকে ৪ লক্ষ ৫৫ হাজার টাকার বরাদ্দ করা হয় গোবর চাঁপা বাজারে ১৪৬ ফিট রাস্তা সিসি ঢালাই কাজের জন্য। এ কাজে স্থানীয় মথুরাপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান তার বাড়িতে থাকা পরিত্যক্ত কাদামাটি মিশ্রিত খোয়া ব্যবহার করছেন। এবিষয়ে মথুরাপুর ইউপি ৯নং ওয়ার্ডের সদস্য মোজাফ্ফর হোসেন জানান, খোয়া না পাওয়ার কারনে এটা ব্যবহার করা হচ্ছে।
চেয়ারম্যান আঃ রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, কাজের মান ভালো হয়েছে তবে খোয়া সর্ট পরায় আমার বাড়িতে থাকা কিছু খোয়া ব্যবহার করা হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হুসাইন শওকত জানান, এই তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। কাজটা যেন মানসম্মত হয় চেষ্টা করব।

স/এষ্