ঢাকাবৃহস্পতিবার , ১৮ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কাঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

admin
মে ১৮, ২০১৭ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় ইয়াসিন সিকদার (২২) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্র উপজেলার বাঁশবুনিয়া গ্রামের আলতাফ হোসেন সিকদারের ছেলে ও আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। বৃস্পতিবার দুপুরে ওই ছাত্রর সাথে বরিশালের ইদ্রিস (২৪) নামের এক ডিস ব্যবসায়ী ভান্ডারিয়া থেকে মোটরসাইকেলে কাঠালিয়ার তালতলা বাজারে আসার পথে কাঠালিয়া-ভান্ডারিয়া সড়কের বীণাপাণি বাজার নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি অটো টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইয়াসিন ও ইদ্রিস গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পথে ইয়াসিন সিকদার মারা যায়। অপর গুরুতর আহত ডিস ব্যবসায়ী ইদ্রিসের অবস্থাও আশংকাজনক বলে জানান তার স্বজনরা।

স/এষ্