তবিবুর রহমান আকাশ, ইবি প্রতিনিধি-
গ্রীস্মকালীন, পবিত্র রমজান, জুমাতুল বিদা, শব-ই-ক্বদর এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে ৩৯ দিন ছুটি থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়। আগামী শনিবার থেকে এ ছুটি শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২ মে হতে ২৭ মে পর্যন্ত গ্রীস্মকালীন ছুটি উপলক্ষে একাডেমিক ও প্রশাসনিক কর্মকান্ড বন্ধ থাকবে । আগামী ২৮ মে হতে ১৯ জুন পর্যন্ত যথারীতি অফিসসমূহ চলবে। এছাড়াও পবিত্র রমজান, জুমাতুল বিদা, শব-ই-ক্বদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ২০ জুন হতে ৩ জুলাই পর্যন্ত অফিসসমূহ ছুটি থাকবে। তবে গ্রীস্মকালীন, পবিত্র রমজান, জুমাতুল বিদা, শব-ই-ক্বদর এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে ২০ মে হতে ৩ জুলাই পর্যন্ত ৩৯ দিন ক্লাসসমূহ ছুটি থাকবে। ছুটি শেষে ২৩৪ তম সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক সকাল ৯টায় থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ক্যাম্পাস চলবে।
রমজানে সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অফিস চলবে।
স/এষ্

