সালথায় ডিইউজের সাবেক প্রচার সম্পাদক সাংবাদিক আছাদুজ্জামানের জন্মদিন পালিত
সালথা (ফরিদপুর) প্রতিনিধি।। ফরিদপুরের সালথায় কেক কেটে দৈনিক ভোরের কাগজ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সাবেক প্রচার সম্পাদক ও পাসপোর্ট এন্ড ইমিগ্রেশন রিপোর্টার্স ফোরাম (পিআইআরএফ) এর সভাপতি সাংবাদিক মোঃ আছাদুজ্জামানের ৪৮তম জন্মদিন পালন করা হয়েছে। সালথা প্রেসক্লাবের আয়োজনে সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে এ জন্মদিন পালন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান আজিজ, সহ-সভাপতি চৌধুরী মাহামুদ আশরাফ টুটু, যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন, শাহজাহান ফকির, নুরুল ইসলাম নাহিদ, মজিবুর রহমান, সাইফুল ইসলাম মারুফ, বিধান মন্ডল, শরিফুল হাসান, আকাশ সাহা, সাদ্দাম হোসেন প্রমূখ।
সাংবাদিক আছাদুজ্জামান বলেন, যারা আমার জন্মদিনে বিভিন্ন ভাবে শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ ও ভালোবাসা। পাশাপাশি সালথা প্রেসক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

