ঢাকাসোমবার , ৩১ অক্টোবর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জেলা আ’লীগের সভাপতি-সম্পাদককে মোটর শোভাযাত্রায় স্বাগত জানালেন সোহাগ খান

abu naser
অক্টোবর ৩১, ২০২২ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

জেলা আ’লীগের সভাপতি-সম্পাদককে মোটর শোভাযাত্রায় স্বাগত জানালেন সোহাগ খান

 

 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামিম হক ও সাধারন সম্পাদক শাহ্ মো: ইশতিয়াক আরিফকে সোমবার দুপুরে শহরের বদরপুর মোড় থেকে মোটর শোভাযাত্রার মাধ্যমে স্বাগত জানানো হয়েছে।

ফরিদপুর- ২ আসনের উপ-নির্বাচ‌নে প্রয়াত সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠপুত্র, বাংলা‌দেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও কৃ‌ষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরীর নির্বাচনী জনসভায় যোগদানের উদ্দেশ্যে ফরিদপুর থেকে সালথায় আসার সময় সালথা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও আটঘর ইউ‌নিয়‌নের চেয়ারম্যান ‌মো: শহীদুল হাসান খান সোহাগের নেতৃত্বে প্রায় ৪ শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ গ্রহন করে।

এসময় ‌মো: শহীদুল হাসান খান সোহাগ বলেন, ফ‌রিদপুর জেলা আওয়ামীলীগ সভাপতি শামিম হক ও সাধারন সম্পাদক শাহ মোহাম্মাদ ইশতিয়াক আরিফের সালথায় আগমন উপলক্ষে আমি ৪ শতাধিক মোটর সাইকেল নিয়ে তাদের স্বাগত জানাতে ফরিদপুর সদর উপজেলার বদরপুর থেকে তাদের স্বাগত জানিয়ে সালথায় নিয়ে আসি। এসময় উপনির্বাচন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমার প্রানপ্রিয় নেতা শাহদাব আকবর লাবু চৌধুরী বিপুল ভোটে জয়লাভ করবে। সেই লক্ষে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি।