ঢাকাশুক্রবার , ২৮ অক্টোবর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ভালুকায় চিনি মজুদের দায়ে দুই ব্যাবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

চমক নিউজ, ময়মানসিংহ
অক্টোবর ২৮, ২০২২ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

ভালুকায় চিনি মজুদের দায়ে দুই ব্যাবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মসিংহের ভালুকায় বাজারে চিনি মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মূল্যে বিক্রির দায়ে দুই ব্যাবসায়ীকে বৃহস্পতিবার বিকালে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

জানা যায়,ময়মনসিংহ জেলা এন,এস,আই এর ভালুকা উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পরিচালক আতাউর রহমানের তথ্যোর ভিত্তিতে ভালুকা উপজেলা প্রশাসন এর উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। বাজারে চিনি মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মূল্যে বিক্রির দায়ে ভাই-ভাই স্টোরের মালিক কালীপদ বণিক ও বাদল স্টোরের মালিক বাদল বণিককে ৫০হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। এসময় এনএসআই কর্মকর্তা সহকারী পরিচালক আতাউর রহমান ও ভালুকা মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ভালুকা বাজারে চিনি মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মূল্যে বিক্রির দায়ে দুই ব্যাবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন ব্যাসায়ীকে সতর্ক করা হয়েছে।

স/বি