শরীর সচেতন ব্যক্তিদের ওজন কমাতে নিয়মিত ব্যায়ামের বিকল্প নেই। এর পাশাপাশি প্রতিদিন যদি অন্তত চার ধরনের ফল খাওয়ার অভ্যাস করা যায়, তাহলে ওজন অনেকটাই কমে যাবে। আর এই চার ধরনের ফল হলো- আপেল, তরমুজ পেয়ারা ও নাশপাতি।
প্রতিদিন একটি করে আপেল খেলে ওজন কমতে থাকে। আপেলের মধ্যে থাকা পানি ও আঁশ ওজন কমাতে সহায়তা করে। শুধুমাত্র ওজন কমানোর জন্যই নয়, প্রতিদিন এই ফল খেলে স্বাস্থ্য ভালো থাকে।
তরমুজ গ্রীষ্মকালীন ফল। এই রসালো ফল শরীরকে আদ্র রাখে এবং ক্ষুধা কমাতে সহায়তা করে। নিয়মিত তরমুজ খেলে শরীরের বিষাক্ত পদার্থ দূর হয়, চর্বি ঝরে। ফলে ওজন কমে।
পেয়ারায় রয়েছে প্রয়োজনীয় প্রোটিন ও ভিটামিন যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও বিপাক প্রক্রিয়া বৃদ্ধি করে। ফলে ওজন কমাতে এই ফলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নাশপাতি ফলে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার ও ভিটামিন সি। এই ফল হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখার পাশাপাশি শরীরের মেদ বা চর্বি ঝরাতে সহায়তা করে। তাই ওজন কমাতে নাশপাতিও গুরুত্বপূর্ণ একটি ফল।
স/এষ্

