ঢাকাবৃহস্পতিবার , ১৮ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নাঈমের ১০ দিনের রিমান্ড আবেদন

admin
মে ১৮, ২০১৭ ৭:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

বনানীতে দুই তরুণী ধর্ষণের মামলার অন্যতম আসামি নাঈম আশরাফকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

আলোচিত এ ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা ইসমত আরা এনি বিষয়টি নিশ্চিত করেছেন। দুপুরে মুখ্য মহানগর হাকিম আদালতে রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে সকালে ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে বনানীর রেইন ট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণের কথা স্বীকার করেন নাঈম।

নাঈম আশরাফকে গ্রেপ্তারের পর রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়। বুধবার রাত পৌনে ৯টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া থেকে নাঈমকে গ্রেপ্তার করে পুলিশ সদর দফতরের গোয়েন্দা শাখা।

এর আগে আলোচিত এ মামলার আরও চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু সাদমান সাকিফ, গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী রহমত আলী। চার আসামিকেই বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে ধর্ষণের ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

গত ২৮ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানীর `দ্য রেইন ট্রি` হোটেলে অস্ত্রের মুখে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। ওই ঘটনায় ৬ মে বনানী থানায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, সাফাতের বন্ধু নাঈম আশরাফ (সিরাজগঞ্জের আবদুল হালিম) ও সাদমান সাকিফ, গাড়িচালক বিল্লাল ও অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে মামলা করেন ধর্ষণের শিকার দুই তরুণীর একজন।

মামলা দায়ের পর বিষয়টি প্রথমে তদন্ত করে বনানী থানা পুলিশ। পরে ডিএমপি কমিশনারের নির্দেশে মামলার তদন্ত পুলিশের উইমেন সাপোর্ট সেন্টার অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগকে দেয়া হয়। পরে মামলার ঘটনার তদন্ত কার্যক্রমে সহায়তার জন্য ডিএমপি কমিশনের উচ্চ পার্যায়ের একটি কমিটি গঠন করা হয়।

স/এষ্