ঢাকাবৃহস্পতিবার , ১৮ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

খুলনা বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাঘারপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি

admin
মে ১৮, ২০১৭ ৭:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

বাঘাপরপাড়া (যশোর) সংবাদদাতা : বাঘারপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এ উপলক্ষে গতকাল সকালে খুলনার সার্কিট হাউজে আয়োজন হয় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। দুর্নীতি দমন কমিশন আয়োজিত খুলনা ও বরিশাল বিভাগের শ্রেষ্ঠ জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠনে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার নিশ্চিন্ত কুমার পোদ্দার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার এএফএম আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের খুলনা বিভাগীয় অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান (বিপিএম), দুদকের পরিচালক মনিরুজ্জামান, খুলনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন দুদকের খুলনা অঞ্চলের উপ-পরিচালক আবুল হাসান। উল্লেখ্য খুলনা বিভাগে শ্রেষ্ঠ জেলা হিসাবে ঝিনাইদহ জেলা নির্বাচিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের হাতে সম্মাননার স্বারক হিসাবে ক্রেস্ট তুলে দেন।

স/এষ্