ঢাকামঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

অপরাধ দমনে ফুলপুর থানা পুলিশের উদ্যোগে পৌর এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের শুভ উদ্বোধন

চমক নিউজ, ময়মানসিংহ
সেপ্টেম্বর ২৭, ২০২২ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

অপরাধ দমনে ফুলপুর থানা পুলিশের উদ্যোগে পৌর এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের শুভ উদ্বোধন

ফুলপুর প্রতিনিধি মোঃকামরুল ইসলাম খান- ময়মনসিংহের ফুলপুর থানা প্রাঙ্গনে মঙ্গলবার দুপুরে সিসি ক্যামেরা স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়। ফুলপুর থানা অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন মহোদয়ের উদ্যোগে,পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থান গুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান এলাকা গুলো সিসি টিভি ক্যামেরার আওতায় নজরদারিতে রাখা হবে। অপরাধ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দ্রুত অপরাধীদের সনাক্তে সিসি টিভি ক্যামেরা বসানো হবে।

এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, আধুনিকায়নের যুগে অপরাধীররা তাদের অপরাধের ধরন পাল্টেছে। তাই বর্তমান বাংলাদেশ পুলিশ, অপরাধ দমনে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করছে। ফুলপুর পৌর এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আসলে, অপরাধ অনেক কমে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন, ৪নং সিংহেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহা আলী,৫ নং ফুলপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাসেল (ফকির), ফুলপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক বিশিষ্ট সমাজকর্মী আতিকুর রহমান আতিক , ফুলপর থানার ডিউটি অফিসার মাহবুব, এস আই আব্দুল খালেক, সিংহেশ্বর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান শাহ আলী প্রমুখ।

স/বি