ইবি সংবাদদাতা-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে দুই দিন ছুটি রেখে সাড়ে ৭ঘন্টা কর্মঘণ্টা করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয় ২৩৪তম সিন্ডিকেট সভায় এ সিন্ধান্ত গৃহিত হয়।
সিন্ডিকেট সভা সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টায় ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে ভিসির বাস ভবনে সিন্ডিকেট সভা শুরু হয়। সভায় গুরুত্বপূর্ণ ১৪০টি প্রস্তাবনা পাশ হয়। তন্মেধ্যে বিশ্ববিদ্যালয় গতিশীল করতে একাডেমিক ও প্রশাসনিক কর্মঘণ্টা বৃদ্ধি করা হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কর্মঘণ্টা নির্ধারণ করা হয়েছে। তবে সপ্তাহে বৃহষ্পতিবার ও শুক্রবার দুই দিন বন্ধ থাকবে। ঈদের পর থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।
স/এষ্

