খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে মেলা, আলোচনা সভা, কুইজ প্রতিযোগীতা সহ নানা আয়োজনে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু হয়েছে।
বুধবার সকাল ১১ টায় ঝালকাঠি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চত্তরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ হামিদুল হক। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেন।
মেলায় বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের ২০ টি স্টলে বিভিন্ন ডিজিটাল উদ্ভাবনী প্রদর্শন করা হচ্ছে। আইসিটি বিভাগের সহযোগীতায় ঝালকাঠি সদর উপজেলা প্রশাসন এসব অনুষ্ঠানের আয়োজন করে।
স/এষ্

