ঢাকাবৃহস্পতিবার , ১৮ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ইবিতে আনন্দ র‌্যালি

admin
মে ১৮, ২০১৭ ৭:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

ইমানুল সোহান, ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় এ আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীর নেতৃত্বে র‌্যালিতে প্রো-ভিসি, ট্রেজারার শিক্ষক-শিক্ষার্থী, কর্মকতা-কর্মচারী, শাখা ছাত্রলীগ ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন। পরে র‌্যালিটি এম এ ওয়াজেদ মিঞা বিজ্ঞান ভবনের গ্যালারীতে আলোচনা সভা স্থলে গিয়ে মিলিত হয়।
এস্টেট শাখার পরিচালক মোঃ হারুন-উর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা। এছাড়াও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, শিক্ষক সমিতির সভাপতি-সাধারন সম্পাদক , শিক্ষক-শিক্ষার্থী ও কমকর্তা-কর্মচারীবৃন্দ।

ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেন,‘ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেত্রী নন। তিনি বিশ্বের ১ম সারির নেত্রীদের মধ্যে একজন।’

প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান বলেন,‘ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।’

ভিসি প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আশকারী বলেন,‘ বর্তমান বিশ্¦ে নেতৃত্বের গুনাবলীর দিক থেকে মাননীয় প্রধানমন্ত্রী ১০ জনের একজন হিসেবে বিবেচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসেন বলেই, বাংলাদেশ সর্ব ক্ষেত্রে এগিয়ে গেছে এবং এগিয়ে যাচ্ছে ।’

স/এষ্