ঢাকাবৃহস্পতিবার , ১৮ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ঝালকাঠির ব্যবসায়ীদের প্রতি রমজান মাসে দ্রব্য মূল্য সহনীয় রাখার আহবান : এসপি

admin
মে ১৮, ২০১৭ ৭:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির ব্যবসায়ীদের প্রতি রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখার আহবান জানালেন জেলা পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমান।

ঝালকাঠি চেম্বার ভবনে গতকাল বেলা ১২ টার সময় জেলা ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও জেলা পরিষদ সদস্য এবং পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমান।

এ সময় চেম্বারের পরিচালক ও বরিশাল বিভাগীয় পেট্রোল পাম্প ও লড়ি মালিক সমিতি’র সাধারন সম্পাদক মীর আহসান উদ্দিন পারভেজ, পরিচালক জালাল আহমেদ বক্তব্য রাখেন ।

অনুষ্ঠানে অন্যন্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আঃ রকিব, চেম্বারের সহ সভাপতি কবির হোসেন আকন, শাহ আলম শাহিম, আবু বকর খান বাচ্চু, খোকন লাল ভ্রম্ম, নাজমুল আলম বাবু ও অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম, ডিবি ইন্সপেক্টর মোঃ কামরুজ্জামান, টিআই বিদ্যৃৎ, ডি আই ওয়ান প্রমুখ।

সভায় ব্যবসায়ীদ্বয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা ভালো রাখার জন্য এসপি’র হ্স্তক্ষেপ কামনা করেন।

স/এষ্