সালথায় অজ্ঞাতনামা মরদেহের পরিচয় মিলেছে
সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় মেম্বার গট্টি রাস্তার পাশে খাদে অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে মরদেহটি উদ্ধার করে সালথা থানা পুলিশ। মরদেহের পরিচয় মিলেছে। নিহতের নাম মো. রাজিব (২৮)। সে কোতয়ালী থানার কোশাগোপালপুর গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর সিএনজি গাড়ি নিয়ে বের হওয়ার পর আর বাসায় ফিরেনি রাজিব। আজ ১৮ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে ফরিদপুর কোতয়ালী থানায় জিডি করেন তার বাবা আইয়ুব আলী শেখ।
জিডির পর কোতয়ালী থানার তদন্তকারী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান কাজ শুরু করেন। নিহত রাজিবের মোবাইল লোকেশন ট্রাক করে জানতে পারেন সর্বশেষ অবস্থা ফরিদপুরের সালথা থানাধীন গট্টি এলাকায়।
এদিকে মেম্বার গট্টি অজ্ঞাত লাশের খবর পেয়ে লাশটি পরিচয় সনাক্ত করতে ছুটে আসেন তদন্তকারী অফিসার এবং নিহত রাজিবের বাবা আইয়ুব আলী শেখ এবং তারা নিশ্চিত হন রাজিবকে হত্যা করে সিএনজি গাড়ি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।
স/এষ্

