ঢাকারবিবার , ১৮ সেপ্টেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জামিন পেলেন চৌধুরী সাব্বির আলী

abu naser
সেপ্টেম্বর ১৮, ২০২২ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

জামিন পেলেন চৌধুরী সাব্বির আলী

 সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা ও থানা ভাংচুরের মামলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীকে জামিন দিয়েছেন আদালত।

রোববার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৬ নম্বর আমলি আদালতের বিচারক তরুণ বাছাড় এ জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এমএ সামাদ বিকালের দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, সালথায় করোনা মোকাবিলায় গত ২০২১ সা‌লের ০৫ এপ্রিল তান্ডবের ঘটনায় সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতব্বর, ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপ‌জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু সহ ৪৮৮ জনকে অভিযুক্ত ক‌রে ফরিদপুরের আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে পু‌লিশ।

এ মামলায় তিনি  রোববার ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।

স/এষ্