তারাকান্দায় বাড়িঘরে হামলা ভাংচুর আহত -৩
তারাকান্দা প্রতিনিধি- ময়মনসিংহের তারাকান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘর ভাংচুর, লুটপাট ও মারপিটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মহিলাসহ ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন, নার্গিস, রাশিদুল,খালেক। গত ৪ সেপ্টেম্বর (রবিবার) তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নের মাসকান্দা এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, ফিসারী পাড়ে ছাগলে গাছ খাওয়া কে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এ ঘটনায় তাজামুল,ইয়াসিন,এবাদুল,সুরুজ, মোশারফ গং সহ এলাকার সংঘবদ্ধ একটি চক্র ভুক্তভোগী ফখর উদ্দিন এর বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর, লুটপাট সহ বাড়িতে থাকা লোকজন কে মারধোর করে আহত করে।
ঘটনার পরে তারাকান্দা থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স/বি

