আটপাড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এম.পি অসীম কুমার উকিল
আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- সারা দেশের ন্যায় নেত্রকোণার আটপাড়ায় ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর উদ্যোগে (শনিবার) শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও নেত্রকোণা-০৩ (আটপাড়া-কেন্দুয়া) নির্বাচনী এলাকার সাংসদ অসীম কুমার উকিল।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো: খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো: সাকিল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বানিয়াজান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ফেরদৌস রানা আনজু, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা শিক্ষা অফিসার মো: আতিকুর রহমান খান, একাডেমিক সুপারভাইজার, রূপা নন্দী, পাহাড়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: সিদ্দিকুর রহমান মাষ্টার, প্রচার সম্পাদক আরিফুজ্জামান খান টিটু ও উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ প্রমূখ।
ফুটবল খেলার ফাইনালে ছেলে দল বানিয়াজান সরকারি সি.টি. পাইলট উচ্চ বিদ্যালয় ও কোনাপাড়া উচ্চ বিদ্যালয় প্রতিদ্ব›িদ্বতা করে ১-০ গোলে বানিয়াজান সরকারি সি.টি. পাইলট উচ্চ বিদ্যালয় এবং মেয়ে দলে নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও বানিয়াজান সরকারি সি.টি. পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিদ্ব›িদ্বতা করে ৩-২ গোলে নাজিরগঞ্জ বিজয় লাভ করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের মনোগজতের বিকাশের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। খেলাধুলাও এরই একটি অংশ। তাই শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য লেখাপড়ার সাথে খেলাধুলায় অংশগ্রহণ করা জরুরী।
স/বি

