ফরিদপুরে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আবু নাসের হুসাইন, ফরিদপুর: ফরিদপুরে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তাসলিমা আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক অতুল সরকার। সভায় আরো বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডক্টর যশোদা জীবন দেবনাথ সিআইপি, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ সুররানন্দাজী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, সচেতন নাগরিক কমিটির সভাপতি এ্যাডঃ শিপ্রা গোস্বামী, সাংবাদিক পান্না বালা প্রমুখ ।
সভায় বক্তরা বলেন, আসন্ন শারদীয়া দুর্গাপূজায় শান্তিপূর্ণ করতে সকলের সহযোগিতা দরকার। এই উৎসবটি সকলের অংশ গ্রহণমূলক হলে সেটি হবে সমাজের দৃষ্ঠান্ত। প্রতিটি পূজা মন্ডপকে কেন্দ্র করে যে কমিটি গঠন হবে, সেখানে সব ধর্মের মানুষকে সম্পৃক্ত করতে হবে। অকারনে উচ্চ স্বরে মাইক বাজানোর ক্ষেত্রে সচেতন হবে, বিশেষ করে নামাযের সময় মাইক বন্ধ রাখতে হবে।
এবারের দুর্গাপূজায় ফরিদপুরে জেলায় নয়টি উপজেলাতে ৮২৯টি মন্ডপে পূজার প্রস্তুতি চলছে।
স/এষ্

