ইমানুল সোহান, ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ ও সহকারী অধ্যাপক তিয়াশা চাকমার যৌথ সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ভিসি প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারী। স¦াগত বক্তব্য রাখেন মতবিনিময় সভার আহব্বায়ক আইন ও শরীয়াহ বিধান বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. শাহজাহান মন্ডল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশন বাংলাদেশ এর তথ্য কমিশনার প্রফেসর ড. খুরশীদা বেগম সাঈদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো: শাহিনুর রহমান, টেজ্রারার প্রফেসর ড. মো: সেলিম তোহা।
প্রো-ভিসি প্রফেসর ড. মো: শাহিনুর রহমান বলেন, ‘তথ্য নেওয়ার অধিকার সবার আছে। বাংলাদেশের সকল মানুষ, সকল জনগন, যিনি এখন পর্যন্ত কোন অক্ষর জ্ঞাণ অর্জন করেনি তিনি থেকে শুরু করে একেবারে সব্বোর্চ পর্যায় পর্যন্ত সকল মানুষের তথ্য জানার অধিকার তা নিশ্চিত করতে হবে।’
সভার প্রধান অতিথি প্রফেসর ড. খুরশীদা বেগম সাঈদ বলেন,‘‘ তথ্য অধিকার আইনটি বাংলাদেশে ২০০৯ জাতীয় সংসদের নবম অধিবেশনে ২০ তম আইন হিসেবে পাশ হয়েছে। এই আইন পাশের মাধ্যমে জনগন তাদের আইনি স্বীকৃতি পেয়েছে। তথ্য অধিকার আইন জনগনের সর্ব্বোচ সুবিধা দিতে প্রণয়ন করা হয়েছে। তাই মানব জীবনে তথ্য জ্ঞান অপরিহার্য। সে দিক বিবেচনা করে এ আইন প্রণয়ন করা হয়েছে।’
স/এষ্

