ঢাকামঙ্গলবার , ১৬ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কাঠালিয়ায় ঘূর্ণিঝড়ে প্রাথমিক বিদ্যালয় বিধ্বস্ত

admin
মে ১৬, ২০১৭ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৭৫ নং মধ্যবিল ছোনাউটা তোতা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়েছে। সোমবার (১৫ মে) দিবাগত রাত সাড়ে বারটার সময় হঠাৎ ঘূর্ণিঝড়ে বিদ্যালয়টির অফিসকক্ষ লন্ডভন্ড হয়ে যায়। বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ শাহজাহান সওদাগর জানান, ঘূর্ণিঝড়ে অফিস কক্ষের উপরে বড় গাছ পরে অফিস কক্ষটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এ সময় ভারি বৃষ্টিতে অফিস কক্ষের আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ অনেক কাগজপত্র ভিজে নষ্ট হয়ে গিয়েছে। এছাড়াও কয়েকটি শ্রেণি কক্ষেরও ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। অতি দ্রুত বিদ্যালয়টি সংস্কার করা না হলে পাঠদান ব্যহত হবে বলে তিনি জানান।

স/এষ্