ঢাকামঙ্গলবার , ১৬ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পাইকগাছায় একাধিক মামলার আসামী এনামুল আটক

admin
মে ১৬, ২০১৭ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছার একাধিক মামলার আসামী এবিএম এনামুল হক (৪২) কে আটক করা হয়েছে। আটক এনামুলের স্বীকারোক্তিতে থানা পুলিশ তার লীজ ঘেরের বাসা থেকে অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক ২টি মামলা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানাগেছে, আটক এনামুল উপজেলার আমিরপুর গ্রামের মাহমুদ আলী গাজীর ছেলে। তার বিরুদ্ধে থানা ও আদালতে হত্যা, চাঁদাবাজী, দাঙ্গা ও জালজালিয়াতি সহ কমপক্ষে ১২টি মামলা রয়েছে। থানা ও ডিবি পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে সোমবার বিকাল ৩টার দিকে খুলনার হোটেল রয়্যাল এর মোড় থেকে এনামুলকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক থানা পুলিশ রাত ১২টার দিকে অভিযান চালিয়ে এনামুলের মিনহাজ নদীর লীজ ঘেরের বাসা থেকে একটি পাইপগান, ৩ রাউন্ড বন্দুকের গুলি, ৪ রাউন্ড রাইফেলের গুলি ও ৩টি ককটেল উদ্ধার করে। এ ঘটনায় থানার এসআই আব্দুল হাকিম বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক উপাদানাবলী আইনে থানায় পৃথক ২টি মামলা করেছে। যার নং- ৩১ ও ৩২। থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, আটক এনামুল একাধিক মামলার আসামী। তার বিরুদ্ধে থানা ও আদালতে হত্যা, চাঁদাবাজী সহ কমপক্ষে ১২টি মামলা রয়েছে। মঙ্গলবার ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আটক এনামুলকে আদালতে পাঠানো হয়েছে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।

স/এষ্