বগুড়া, প্রতিনিধি:”আহা আজি এ বসন্তে’ ‘কত ফুল ফোটে’ ‘কত পাখি গায়’ আহা আজি এ বসন্তে” গান-কবিতায় মঙ্গলবার ফাল্গুনের প্রথম দিনে র্যালি, শোভাযাত্রা, পদযাত্রা, নাচ, গান এবং আলোচনা সভার মধ্যদিয়ে বগুড়ায় বরন করে নেয়া হলো ঋতুরাজ বসন্তকে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।
ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে বগুড়ায় সংশপ্তক থিয়েটার ও কলেজ থিয়েটারের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে সংশপ্তক থিয়েটারের উদ্যোগে রোমেনা আফাজ মঞ্চ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া বগুড়া সরকারী আজিজুল হক কলেজ ও কলেজ থিয়েটারের আয়োজনে ক্যাম্পাস চত্বরে আনন্দ পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রা উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সামস্-উল আলম। পরে বসন্তের গান, কবিতা আবৃতি, নাচ ও বাউল গান অনুষ্ঠিত হয়।
স/শা

