ঢাকামঙ্গলবার , ১৬ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মুন্সীগঞ্জের চরকেওয়ারে দু’গ্রুপের দু’তরফা হামলায় গুলিবিদ্ধসহ আহত ২

admin
মে ১৬, ২০১৭ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জের চরাঞ্চলের চরকেওয়ারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ”লীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে । মঙ্গলবার বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার চর কেওয়ার ইউনিয়নের দক্ষিন চরমশুরা এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে,এলায়কায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান মেম্বার মন্টু দেওয়ান ও সাবেক মেম্বার আব্দুর রহিম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল । এই বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় গ্রামবাসী। স্থানীয় সূত্রে আরো জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে দক্ষিণ চরমশুরা (কাউয়াদি) গ্রামের জয়নাল মাদবর উত্তর চরমশুরা গ্রামে হামলা চালায়। এ সময় মিনারা বেগম (৩৫)নামের এক মহিলা গুরুত্বর আহত হন। এ নিয়ে দু’গ্রপের লোকদের মধ্যে উত্তেজনা সৃস্টি হয়। বিকাল ৪ টার দিকে দু’গ্রুপের মধ্যে পূনরায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে দক্ষিন চরমশুরা গ্রামের পাশে জয়নালকে পেয়ে প্রতিপক্ষের লোকজন ধাওয়া করে এলাপাথারি কুপিয়ে ও বুকের উপর গুলি করে গুরুত্বর জখম করে। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় জয়নাল মাদবর (৩৫) কে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে । রাতে আহত জয়নালের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার জয়নালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
এ বিষয়ে জানতে চেয়ে মন্টু দেওয়ান ও সাবেক মেম্বার রহিম মেম্বারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ানুস আলী জানান, গুলিবিদ্ধ আহত জয়নালকে ঢাকা প্রেরন করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

স/এষ্