ঢাকামঙ্গলবার , ১৬ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

খালেদার আরও তিন নাশকতা মামলার কার্যক্রম স্থগিত

admin
মে ১৬, ২০১৭ ৮:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যাত্রাবাড়ী ও দারুসসালাম থানায় দায়ের করা নাশকতার তিনটি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। আদেশে বলা হয়েছে, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত থাকবে।

বিচারপতি মো. মিফতা উদ্দিন চৌধুরী ও বিচারপতি কে এনএম বশিরুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

আদালতে খালেদার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তাদের সঙ্গে ছিলেন আইজীবী সানজিদ সিদ্দিকী।
রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।

খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের জানান, নাশকতার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে যাত্রাবাড়ী ও দারুসসালাম থানার পৃথক তিনটি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এসব মামলার অভিযোগপত্র আমলে নিতে বিচারিক আদালতের আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ২০১৫ সালের ২৪ জানুয়ারি ও ৩ মার্চ মামলা তিনটি দায়ের করা হয়। এসব মামলার এফআইআরে খালেদা জিয়ার নাম ছিল না। কিন্তু চার্জশিটে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব মামলার কার্যক্রম স্থগিত থাকবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আমরা আপিল বিভাগে আবেদনের প্রস্তুতি নিচ্ছি।’

এ নিয়ে একটি রাষ্ট্রদ্রোহসহ খালেদা জিয়ার মোট ১২টি মামলার কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট।

শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ককে কেন্দ্র করে হওয়া রাষ্ট্রদ্রোহের মামলা গত ২৯ মার্চ স্থগিত করেন হাইকোর্ট। এরপর গত ৯ এপ্রিল নাশকতার তিনটি, ১৩ এপ্রিল চারটি এবং ৭ মে দুটি মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট।

স/নিপা