ঢাকাশনিবার , ২৭ আগস্ট ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নেত্রকোণা জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা প্রকাশ

চমক নিউজ, ময়মানসিংহ
আগস্ট ২৭, ২০২২ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোণা জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা প্রকাশ

আটপাড়া (নেত্রকোণা) থেকে মো: আসাদুজ্জামান খান সোহাগ- আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনের তারিখ নির্ধারণ করায় নেত্রকোণার আটপাড়া উপজেলার প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা নিজ নিজ পক্ষ থেকে প্রার্থীতা প্রকাশ করেছেন। এরই মাঝে বিভিন্ন হাটে-বাজারে, চায়ের স্টলে প্রার্থীরা ভোটারদের সাথে কুশল বিনিময় করে যাচ্ছেন। আটপাড়া উপজেলার ৭টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯১ টি। নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝেও আলাপ-আলোচনা চলমান আছে।

এই নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে প্রার্থীতা প্রকাশ করেছেন ভোটারদের বিচারে সকলেই ক্লিন ইমেজের ব্যক্তিত্বের অধিকারী। আর তাদের মধ্যে রয়েছে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা তসিলম উদ্দিন খান জীবন, বর্তমান জেলা পরিষদ সদস্য সাবেক ছাত্রনেতা মো: সুমন খান, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ছাত্রনেতা মো: আব্দুল কাইয়ুম রোকন, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা, উপজেলা আওয়ামী লীগের সদস্য, তেলিগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম শহীদুজ্জামান হেলিম এবং বাংলাদেশ ছাত্রলীগ আটপাড়া উপজেলা শাখার সভাপতি রাহাত বিশ্বাস।

স/বি