ঢাকাশনিবার , ২৭ আগস্ট ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফুলপুরে ভোগাই কংশনদের বালু কিছু কু চক্রের দখলে

চমক নিউজ, ময়মানসিংহ
আগস্ট ২৭, ২০২২ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

ফুলপুরে ভোগাই কংশনদের বালু কিছু কু চক্রের দখলে

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃকামরুল ইসলাম খান- ভোগাই কংশনদ খনন প্রকল্প কাজ শেষ হওয়ার আগেই খননকৃত নদ ভরাট হয়ে ধুধু বালুচর ময়মনসিংহ ফুলপুরে ভোগাই কংশ নদের খননকাজ শেষ হাওয়ার আগেই খননকৃত অংশ ভরাট হয়ে এখন সেখানে ধূধূ বালুচর। ড্রেজিংয়ের নামে চলছে বালু ব্যবসা অন্যান্য অনিয়ম।

বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ক্যাপিটেল ড্রেজিংয়ের অন্তর্ভুক্ত নেত্রকোনার মোহনগঞ্জ থেকে শেরপুর জেলার নালিতাবাড়ী পর্যন্ত ১৫৫ কিলোমিটার ভোগাই কংশ নদ খনন প্রকল্পের অধীনে ১৩৪ কোটি ৬৪ লক্ষ ৭৯ হাজার ১২০ টাকা বরাদ্দ দেওয়া হয়।এরপর ৫টি ঠিকাদারী প্রতিষ্ঠান বসুন্ধরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিঃ,সোনালী ড্রেজার লিঃ,বিডিএল-এসআরডিসি,এস এস রহমান -মাতৃবাংলা ও নবারুণ ট্রেডার্স লিঃ নামের ড্রেজিং কোম্পানি ২০১৯ সালের ১জুন থেকে এই কাজের অনুমোদন পায়।

সংশ্লিষ্ট উপজেলা চেয়ারম্যানদের নেতৃত্বে গঠিত ড্রেজিং ব্যবস্থাপনা কমিটির সমন্বয়ে প্রতিষ্ঠান গুলো নদীর খননকাজ ৫ পয়েন্টে ভাগ করে এই প্রতিষ্ঠান গুলো নদ থেকে ১ কোটি ঘনমিটার বালু উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করে। নির্ধারিত দুই বছরের মধ্যে কাজ শেষ না হওয়াই আবেদনের প্রেক্ষিতে জুন ২০২২ পর্যন্ত সময় বাড়ানো হয়।খনন কাজের শুরুতে নবারুণ ট্রেডার্স ফুলপুরের বাখাই বধ্যভূমি সংলগ্ন সরচাপুর ব্রীজের ৫০০ মিটারের মধ্যে নদের খননকাজ করে কয়েকটি পয়েন্টে লক্ষ লক্ষ ঘনফুট বালু মজুদ করে, অবৈধ বালু মহল সৃষ্টি করে।

শুরু হয় বালু পাচার। ড্রেজিং প্রতিষ্ঠান গুলোর সাথে যোগসাজসে স্থানীয় প্রভাব শালী বালুদস্যু ও নদীখেকো চক্র ডেফুলিয়া,বাঁশতলা, সরচাপুর, ঠাঁকুরবাখাই,বড়বাখাই,গাজীপুর ও বড়ইকান্দি গ্রামে পাহাড়ের মতো বালুর বিশাল স্তূপ তৈরি করে। এই বালু বিক্রি করে তারা হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।

কংস নদের তীব্র ভাঙনে ক্ষতিগ্রস্থ বাড়িঘর ও পরিত্যক্ত জমিতে ব্যক্তিগত আগ্রহী নদী পাড়ের লোকজনের ফসলি জমি ভরাটের পরিবর্তে গড়ে উঠা অবৈধ বালু মহলে চলছে লক্ষ লক্ষ টাকার বালু ব্যবসা।বালু মহলের আধিপত্য কেন্দ্র করে সহিংসতার ইতিমধ্যে গাজীপুর গ্রামের আব্দুল কাদীর নামের এক ব্যক্তি খুনের ঘটনাও ঘটেছে। সরেজমিনে ঘুরে দেখা যায়,২ বছর আগে প্রস্থে ৮০ থেকে ১০০ ফুট ও গভীরতায় ৮ থেকে ১০ ফুট খননকৃত নদের অনেক এলাকা ভরাট হয়ে তলদেশে চলছে বিভিন্ন খেলাধূলা।

নদের পাড়ের লোকজন সেচ সুবিধা থেকে বঞ্চিত ভুক্তভোগীরা জানান,ড্রেজিংয়ের আগে ডোবায় জমে থাকা পানি সেচ কাজে লাগিয়ে নূের চরাঞ্চলে বোরো ধান, মিষ্টি আলু,মরিচ,লাউ-কুমড়াসহ বিভিন্ন ফসল উৎপাদন করা হতো।পানির অভাবে এখন তাও সম্ভব হচ্ছে না।

এই ব্যাপারে ময়মনসিংহের অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) দিদারুল আলমকে প্রশ্ন করা করা হলে তিনি বলেন,এই কাজ ২০২১ সালে শেষ হওয়ার কথা থাকলেও আরও ১ বছর বাড়িয়ে ২০২২ সনের জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। নদের খননকৃত অংশ ইতিমধ্যে ভরাট হয়ে যাওয়ায় এই ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন,বর্ষায় নদে নাব্যতা এলে এই ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। ফুলপুরের বড়ইকান্দী বধ্যভূমি পয়েন্টে নদীখেকো বালুদস্যূ চক্র হিসেবে পরিচিত তথাকথিত “কংস এন্টারপ্রাইজ” নামের ভূয়া বালু এজেন্সির অবৈধ বালু বিক্রি আজ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। ব্যক্তিমালিকানাধীন জমিতে উত্তোলিত বালুর দখল নিয়ে পরষ্পর বিরোধী সংঘাতে এ বালু বিক্রি বন্ধ রয়েছে।

বিষয়টি নিয়ে কিছু কু চক্রের মদদপুষ্ট বহিরাগত লোকজন এলাকাবাসীর সাথে দ্বন্দ্বে লিপ্ত থাকায় বধ্যভূমি পয়েন্টে এখন টান টান উত্তেজনা বিরাজ করছে। আজ বিকালে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে বধ্যভূমি পয়েন্টের অধিবাসী সংখ্যালঘু হরিজন সম্প্রদায়ের লোকজনদের সাথে কথা বলে জানা যায়,যে কোন মুহুর্তে বালুর দখল নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

সরকারি নিয়মে সরেজমিনে পরিমাপ করে নিলাম করে দুইটাকা পঞ্চাশ পয়সা রয়েলিটি জমা দিয়ে আইনতভাবে ডি সির পারমিশন নিয়ে বালু বিক্রি করার নিয়ম আছে কি ? এ ব্যাপারে জেলা প্রশাসক ময়মনসিংহ, উপজেলা প্রশাসন ফুলপুর ময়মনসিংহ সহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশুদৃষ্টি আকর্ষণ করেছেন নিরীহ বড়ইকান্দীবাসী।

স/বি