ঢাকাবুধবার , ২৪ আগস্ট ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নে জাকের পার্টির মিশন সভা অনুষ্ঠিত

abu naser
আগস্ট ২৪, ২০২২ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নে জাকের পার্টির মিশন সভা অনুষ্ঠিত

 

 

ফরিদপুর ব্যুরো:

৭ই সফর উপলক্ষে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নে জাকের পার্টির মিশন সভা অনুষ্ঠিত হয়েছে।

মিলাদ মাহফিল  ও রওজা শরীফ জিয়ারতের মধ্যে দিয়ে বুধবার (২৪ই আগস্ট) বিকালে এ মিশন সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোফাজ্জেল খানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ আশরাফ আলী খান রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক শেখঃ ছাহের উদ্দিন ও উপজেলার ছাত্রফ্রন্টের সভাপতি মোঃ আলামিন হোসেন।

এছাড়াও জাকের পার্টির নেতা তারা মিয়া, টিটু খান,শাহিন খন্দকার, মোঃ শেখ হারুন সহ স্থানীয় জাকের পার্টির নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সামনে ৭ই সফর , আর এই ৭ই সফর উপলক্ষে গাজীরটেক ইউনিয়নের সকল জাকের পার্টির নেতা-কর্মী, সমর্থক, জাকেরান আশেকান, ভক্ত, মুমিন, মুসলমান ভাই ও বোনদেরকে কৈজুরী জাকের মঞ্জিলে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানান প্রধান অতিথি মোঃ আশরাফ আলী খান রাজা।

পরে মাগরিফের নামাজ আদায় করে মোনাজাতের মধ্যেদিয়ে মিশন সভা শেষ হয়।