ঢাকামঙ্গলবার , ২৩ আগস্ট ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নেত্রকোনায় পুলিশ সুপারের বিদায় ও বরণ সংবর্ধনা

চমক নিউজ, ময়মানসিংহ
আগস্ট ২৩, ২০২২ ১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় পুলিশ সুপারের বিদায় ও বরণ সংবর্ধনা

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ সোমবার বিকালে পুলিশ লাইন্স, নেত্রকোনায় পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সীর বিদায় ও সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদের বরণ উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী ও তাঁর সহধর্মিণী মিসেস ঝুমা আকবর (সভানেত্রী – পুনাক, নেত্রকোনা) এবং বরণীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নব যোগদানকৃত পুলিশ সুপার, মোঃ ফয়েজ আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জান্নাত আফরোজ পুলিশ সুপার ( ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার,নেত্রকোনা), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল), মোঃ সাইদুর রহমান, মডেল থানার ওসি, খন্দকার শাকের আহমেদসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও পুলিশগণ। এ সময় বিদায়ী পুলিশ সুপার ও তাঁর সহধর্মিণী মিসেস ঝুমা আকবরকে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার এবং ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়াও বিদায়ী পুলিশ সুপার নেত্রকোনায় পুলিশ সুপার হিসেবে তাঁর তিন বছরের বর্ণাঢ্য কর্মকান্ডের উপর একটি ডকুমেন্টারি প্রদর্শন ও স্মৃতিচারণমূলক অনুভূতি ব্যক্ত করা হয়। একই সাথে সদ্য যোগদানকৃত পুলিশ সুপারকেও ক্রেস্ট উপহার এবং ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানানো হয়।

নতুন পুলিশ সুপার তাঁর সাহসী নেতৃত্ব, মেধা ও অভিজ্ঞতার প্রয়োগ ঘটিয়ে নেত্রকোনা জেলা পুলিশকে একটি সেবামূখী, জনবান্ধব ও কার্যকরী পুলিশ ইউনিট হিসেবে আরও সামনে এগিয়ে নিয়ে যাবেন মর্মে সকলের সহযোগিতা আশাবাদ ব্যক্ত করেন।

স/বি