২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ফুলপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি:- মোঃকামরুল ইসলাম খান- ২০০৪ সালের ২১ আগষ্ট সারাদেশে একযোগে জঙ্গীবাদের সিরিজ বোমাবাজী এবং বিএনপি জামাত শিবিরের সন্ত্রাসী তান্ডবের বিরুদ্ধে আজ রবিবার বিকালে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এর আগে দলীয় নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ভাষা সৈনিক মরহুম এম শামসুল হক চত্বরে উপস্থিত হন।এখান থেকে বিক্ষোভ মিছিলটি ফুলপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল টি ঘুরে এসে ভাষা সৈনিক এম শামসুল হক চত্বরে এসে একত্রিত হয় ।
এসময় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক সফল ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, পৌর মেয়র শশধর সেন, আওয়ামী লীগ নেতা আব্দুস ছালাম আকন্দ, পৌর আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা ও গ্রামাউসের নির্বাহী পরিচালক আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, আওয়ামী লীগ নেতা নাছিম গণি, সাইফুল ইসলাম, আব্দুল মজিদ, মোহাম্মদ আলী স্বপন, এটিএম মনিরুল হাসান টিটু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা সাধারণ সম্পাদক সোহেল আহমেদ সহ শাওন এবং উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
স/বি

