নেত্রকোনায় বৃক্ষমেলার শুভ উদ্বোধন
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ “বৃক্ষপ্রাণে প্রকৃতি-পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে শনিবার বেলা ১১ টায় পৌর শহরের কালেক্টরেট মাঠে নেত্রকোনা জেলায় ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার শুভ উদ্বোধন করেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।

এ উপলক্ষে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিজ. হাবিবা রহমান খান শেফালী, জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা একেএম রুহুল আমীন প্রমূখ।
এর আগে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে মোক্তারপাড়া মাঠ থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে পুরাতন কালেক্টরেট মাঠে গিয়ে শেষ হয়।
স/বি

