ঢাকামঙ্গলবার , ১৬ আগস্ট ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নেত্রকোনায় নানা আনুষ্ঠানিকতায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে

চমক নিউজ, ময়মানসিংহ
আগস্ট ১৬, ২০২২ ২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় নানা আনুষ্ঠানিকতায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনায় যথাযথ ভাব-গাম্ভীর্য আর নানা আনুষ্ঠানিকতায় পালন করা হয়েছে ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস।

সকাল ৭টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়, ছোট বাজার, নেত্রকোনায় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি’র নেতৃত্বে পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অতঃপর কাঙালি ভোজের আয়োজন করা হয়। এতে সংরক্ষিত নারী সংসদ সদস্য- হাবিবা রহমান খান শেফালীসহ জেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল ৮টায় সেক্টর কমান্ডারস্ ফোরাম মুক্তিযুদ্ধ -৭১ এর জেলা কার্যালয়, তেরী বাজারে সেক্টর কমান্ডারস্ নেতা-বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলীর নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট-অঞ্জনা খান মজলিশের সার্বিক তত্বাবধানে ও চিন্ময় তালুকদারের সঞ্চালনায় সকাল ৯ টায় জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে চেতনার বাতিঘর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে সরকারের পক্ষে ১ম শ্রদ্ধা নিবেদন করেন-সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি। জেলা উপজেলার বিভিন্ন বীর মুক্তিযোদ্ধাগণ। জেলা প্রশাসনের পক্ষে- অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত জেলা প্রশাসকগণ।

জেলা পুলিশ প্রশাসনের পক্ষে- পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সি, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, ওসি খন্দকার শাকের আহমেদ।

জেলা আওয়ামী লীগের পক্ষে- জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মতিয়র রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক-নূর খান মিঠুন, দপ্তর সম্পাদক-অধ্যক্ষ মোঃ মাজহারুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-মোঃ মুজিবুল আলম হীরা, শ্রম বিষয়ক সম্পাদক- সম্পাদক গাজী মোজাম্মেল হক টুকু, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, সদস্য-নজরুল ইসলাম ফকির ও আব্দুল কাইয়ুম রোকন, প্রমুখ।

জেলা পরিষদের পক্ষে- জেলা পরিষদের প্রশাসক- বাবু প্রশান্ত কুমার রায়সহ জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ। নেত্রকোনা পৌরসভার পক্ষে- পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খানসহ পৌরসভার কর্মকর্তাগণ।

জেলা যুবলীগের পক্ষে-আহ্বায়ক-মাসুদ খান জনি, যুগ্ন আহ্বায়ক-দেওয়ান রনি, যুগ্ম আহ্বায়ক, জামিউল ইসলাম খান জামি, যুবলীগ নেতা-একেএম আজহারুল ইসলাম অরুণ ও ব্যারিস্টার ফয়সল আহমদ রনিসহ অন্যান্যরা। জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষে-মারুফ হাসান খান অভ্রসহ জেলার শীর্ষ নেতৃবৃন্দ। জেলা কৃষকলীগের আহ্বায়ক-আবু তাহেরসহ অন্যান্য নেতারা।

জেলা ছাত্রলীগের পক্ষে- সভাপতি রবিউল আউয়াল শাওন, সম্পাদক-সোবায়েল আহমদ খান, সাংগঠনিক সম্পাদক-জুয়েল খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি-আলহাজ্ব আতাউর রহমান মানিক, জিএম খান পাঠান বিমলসহ অনেকেই। পৌর আওয়ামী লীগের পক্ষে-সভাপতি অর্পিতা খানম সুমি ও সম্পাদক-টিটু দত্ত রায়সহ অনেকেই।

জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষে-হাবিবা রহমান খান শেফালী এমপি, সভাপতি-কামরুনেছা আশরাফ দীনা, মহিলা ভাইস চেয়ারম্যান-তুহিন আক্তারসহ অন্যান্যরা। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা-মাহমুদা আক্তারের নেতৃত্বে উপজেলার কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও জেলা এবং সদর উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সংগঠন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা মেডিকেল কলেজ, নেত্রকোনা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সিভিল সার্জন, নেত্রকোনা, সদর হাসপাতাল, নেত্রকোনা, প্রেস ক্লাবের সম্পাদক-এম মুখলেছুর রহমানের নেতৃত্বে বিভিন্ন সাংবাদিকবৃন্দসহ পৌর এলাকায় অবস্থিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

স/বি